Apply for membership

How to Become a Member

Step One:

Apply Online Using the Online Application Form OR Download the Online Membership Application Form,  Print out the form and  fill-out.

Step Two:

Submit the Online Application form and Send the necessary documents via Email. OR Send us the Printed and Filled out form via Post with necessary documents.

Step Three:

Pay the Membership Fee via suggested method from NCCB (Bkash or Bank Account)

Step Four:

Wait for the Approval of the Council.

কিভাবে সদস্য হবেন/ সদস্য পদের আবেদন

সাধারণ সদস্য (কারুশিল্পী) এবং সহযোগী সদস্য (ব্যক্তিগত)

প্রথম ধাপ:

অনলাইন আবেদনপত্র ব্যবহার করে অনলাইনে আবেদন করুন অথবা অনলাইন সদস্যপদ আবেদনপত্রটি ডাউনলোড করে, প্রিন্ট করে পূরণ করুন।

দ্বিতীয় ধাপ:

অনলাইন আবেদনপত্রটি জমা দিন এবং প্রয়োজনীয় কাগজপত্র ইমেলের মাধ্যমে পাঠান। অথবা প্রিন্ট করা ও পূরণ করা ফর্মটি প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে আমাদের কাছে পাঠান।

তৃতীয় ধাপ:

এনসিসিবি-র (NCCB) প্রস্তাবিত পদ্ধতিতে (বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট) সদস্যপদ ফি প্রদান করুন।

চতুর্থ ধাপ:

কাউন্সিলের অনুমোদনের জন্য অপেক্ষা করুন।

...
৯. কারুশিল্পী সদস্যদের জন্য
...
১০. প্রাতিষ্ঠানিক সদস্যদের জন্য
...
১১. স্বতন্ত্র সদস্যদের জন্য
১২. আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

Frequently Asked Questions

১. ন্যাশনাল ক্রাফ্টস কাউন্সিল অব বাংলাদেশ (NCCB) কী?

ন্যাশনাল ক্রাফ্টস কাউন্সিল অব বাংলাদেশ (NCCB), বা বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ, দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের উন্নয়ন, গবেষণা ও সংরক্ষণে কাজ করা একটি শীর্ষস্থানীয় সংগঠন। এটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশের যে কোনো নাগরিক, যারা লোকশিল্প ও হস্তশিল্পের উন্নয়ন, তৈরী, সংরক্ষণ, প্রচার বা গবেষণার সঙ্গে যুক্ত, তারা গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে সদস্য হতে পারেন।

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদে চার রকমের সদস্যপদ রয়েছে-ব্যক্তিগত সদস্যপদ, প্রাতিষ্ঠানিক/সংগঠন সদস্যপদ, আজীবন সদস্যপদ এবং সহযোগী সদস্যপদ রয়েছে।

গভর্নিং কাউন্সিল সদস্যপদের জন্য আবেদন আহ্বান করে। আবেদন স্ট্যান্ডিং এক্সিকিউটিভ কমিটি যাচাই–বাছাই করে এবং গভর্নিং কাউন্সিলের অনুমোদনের মাধ্যমে সদস্যপদ প্রদান করা হয়।

সদস্যপদের বার্ষিক ফি সদস্যপদের ধরন অনুযায়ী নির্ধারিত হয়।

সদস্যরা পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা, মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ, বিপণন ও প্রচারের সুযোগ এবং দেশি এন্ড আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতির জন্য যোগ্যতা লাভ করেন।

 নির্বাহী কমিটির সদস্যরা সাধারণত সংগঠনের অনুমোদিত সদস্যদের মধ্য থেকে NCCB–এর নিয়ম অনুযায়ী নির্বাচন বা মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হন।