Publications

The Council’s publications include books, exhibition catalogues, and research papers documenting and celebrating Bangladesh’s rich craft heritage.

Frequently Asked Questions

১. ন্যাশনাল ক্রাফ্টস কাউন্সিল অব বাংলাদেশ (NCCB) কী?

ন্যাশনাল ক্রাফ্টস কাউন্সিল অব বাংলাদেশ (NCCB), বা বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ, দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের উন্নয়ন, গবেষণা ও সংরক্ষণে কাজ করা একটি শীর্ষস্থানীয় সংগঠন। এটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশের যে কোনো নাগরিক, যারা লোকশিল্প ও হস্তশিল্পের উন্নয়ন, তৈরী, সংরক্ষণ, প্রচার বা গবেষণার সঙ্গে যুক্ত, তারা গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে সদস্য হতে পারেন।

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদে চার রকমের সদস্যপদ রয়েছে-ব্যক্তিগত সদস্যপদ, প্রাতিষ্ঠানিক/সংগঠন সদস্যপদ, আজীবন সদস্যপদ এবং সহযোগী সদস্যপদ রয়েছে।

গভর্নিং কাউন্সিল সদস্যপদের জন্য আবেদন আহ্বান করে। আবেদন স্ট্যান্ডিং এক্সিকিউটিভ কমিটি যাচাই–বাছাই করে এবং গভর্নিং কাউন্সিলের অনুমোদনের মাধ্যমে সদস্যপদ প্রদান করা হয়।

সদস্যপদের বার্ষিক ফি সদস্যপদের ধরন অনুযায়ী নির্ধারিত হয়।

সদস্যরা পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা, মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ, বিপণন ও প্রচারের সুযোগ এবং দেশি এন্ড আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতির জন্য যোগ্যতা লাভ করেন।

 নির্বাহী কমিটির সদস্যরা সাধারণত সংগঠনের অনুমোদিত সদস্যদের মধ্য থেকে NCCB–এর নিয়ম অনুযায়ী নির্বাচন বা মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হন।